কুড়িগ্রামে মহান স্বাধীনতা দিবস পালন

সকাল ৫টা ৫৯ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে জেলার স্বাধীনতার বিজয়স্তম্ভে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ |নয়া দিগন্ত

কুড়িগ্রামে দিনের প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৫টা ৫৯ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে জেলার স্বাধীনতার বিজয়স্তম্ভে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদসহ অন্য কর্মকর্তারা।

এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, এনসিপি, কুড়িগ্রাম প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দফতর এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বিনম্র শ্রদ্ধা ও গভীর আবেগঘন পরিবেশে শহীদদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।