সিরাজদিখানে পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয় বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

Location :

Sirajdikhan
সিরাজদিখানে পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেফতার
সিরাজদিখানে পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেফতার |নয়া দিগন্ত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয় বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৮টা থেকে পূর্ববর্তী ১২ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা বিভিন্ন মামলার পলাতক আসামি বলে পুলিশ জানায়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হান্নান বলেন, ‘পহেলা বৈশাখ উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ বিশেষ অভিযান অব্যাহত আছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।’