আ’লীগের কর্মসূচি প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের বিক্ষোভ

মঙ্গলবার দুপুরে বাটার মোড় এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে পূর্ববাজার এসে শেষ হয়।

ওমর আলী বাবু, জয়পুরহাট

Location :

Joypurhat
ছবি : নয়া দিগন্ত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধে জয়পুরহাটে শহর জামায়াতের উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাটার মোড় এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে পূর্ববাজার এসে শেষ হয়।

শহর জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মামুনুর রশিদ ও এস এম রাশেদুল আলম সবুজ, অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, শহর নায়েবে আমির মাওলানা আব্দুর রহিম, সদর নায়েবে আমির মাওলানা শাহ আলম দেওয়ান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি শহিদুল ইসলাম পাটোয়ারী, সেক্রেটারি আসলাম হোসেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আশরাফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।