মুন্সীগঞ্জে দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব শীর্ষক সেমিনার

দারিদ্র্য বিমোচন ও সামাজিক বৈষম্য হ্রাসে যাকাতের কার্যকর ভূমিকা তুলে ধরে মুন্সীগঞ্জে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব শীর্ষক সেমিনার
মুন্সীগঞ্জে দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব শীর্ষক সেমিনার |নয়া দিগন্ত

দারিদ্র্য বিমোচন ও সামাজিক বৈষম্য হ্রাসে যাকাতের কার্যকর ভূমিকা তুলে ধরে মুন্সীগঞ্জে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) ১৩ রমজান ১৪৪৭ হিজরি জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ ও ইসলামিক ফাউন্ডেশন, মুন্সীগঞ্জের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা যাকাত কমিটির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।

এতে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন মুন্সীগঞ্জের উপপরিচালক মো: সাহাবুদ্দীন, মুন্সীগঞ্জ সদর জামে মসজিদের পেশ ইমাম আবরারুল হক হাতেমীসহ বিভিন্ন উপজেলার ইসলামিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, যাকাত শুধু একটি ফরজ ইবাদত নয়; এটি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ মাধ্যম। সঠিকভাবে যাকাত আদায় ও বণ্টন নিশ্চিত করা গেলে সমাজে সম্পদের সুষম বণ্টন সম্ভব এবং দরিদ্র জনগোষ্ঠীর আত্মমর্যাদা রক্ষা পায়।

সেমিনারে ‘যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন, ২০২৩’ অনুযায়ী গঠিত যাকাত বোর্ডের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি যাকাতের অর্থ ব্যাংকের মাধ্যমে জমা প্রদান ও যাকাত ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

আলোচনায় বক্তারা ধর্মীয় ও সামাজিক দায়িত্ববোধ থেকে যথাযথভাবে যাকাত আদায়ের আহ্বান জানান এবং সমাজের সামগ্রিক উন্নয়নে এ ফরজ বিধানের বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।