সিলেটের হযরত শাহজালাল (রহ:) মাজার থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
বুধবার (২৫ মার্চ) বিকেলে মাজারের প্রধান গেট সংলগ্ন খেজুর গাছের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বুধবার বিকেলে মাজারের প্রধান গেটে অজ্ঞাতনামা নারীর লাশ দেখতে পান দর্শনার্থীরা। মাজারের পুলিশ ক্যাম্পে বিষয়টি অবগত করলে শাহজালাল মাজারকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আজিজ শিমুল লাশটি উদ্ধার করে সুরতহাল প্রস্তুত শেষে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
এসআই আজিজ শিমুল এ তথ্য নিশ্চিত করে নয়া দিগন্তকে বলেন, ‘অজ্ঞাতনামা নারীর এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৫৫ বছর।’



