ফেনীর সোনাগাজীর ঐতিহ্যবাহী ছাড়াইতকান্দি হোসাইনিয়া দাখিল মাদরাসার সাবেক শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নিজাম উদ্দিন আনসারী এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মেছবাহ উল হায়দার সৌরভ।
শনিবার দুপুরে মাদরাসা কক্ষে সাবেক শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে আনন্দমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। শতাধিক সাবেক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।
নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি এম ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক নুরুল করিম উজ্জ্বল, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, দফতর সম্পাদক আলাউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, প্রবাসী বিষয়ক সম্পাদক ইমাম হোসেন ইমন, তথ্য ও যোগাযোগ সম্পাদক আমজাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল হক, ছাত্র কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, ক্রীড়া সম্পাদক এহসানুল হক পেমেল এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহিদ হোসেন আকিব।
নির্বাচন শেষে সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আনন্দে পরিণত হয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরা অংশগ্রহণ করেন এবং পারস্পরিক কুশল বিনিময় ও স্মৃতিচারণ করেন।



