কোটালীপাড়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে পার্টনার কংগ্রেস

কোটালীপাড়ায় কৃষক-কৃষাণী, কৃষির উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

রনী আহমেদ, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

Location :

Kotalipara
কোটালীপাড়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে পার্টনার কংগ্রেস
কোটালীপাড়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে পার্টনার কংগ্রেস |নয়া দিগন্ত

কোটালীপাড়ায় কৃষক-কৃষাণী, কৃষির উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) কোটালীপাড়া উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে কৃষি অধিদফতর ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে দিনব্যাপী এই পার্টনার কংগ্রেস আয়োজন করা হয়।

পার্টনার প্রকল্পের আওতায় প্রধান অতিথি হিসেবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খায়ের উদ্দিন মোল্লা।

তিনি বলেন, আমরা এখানে শতাধিক মানুষ উপস্থিত আছি। আমরা কেউ না কেউ কোনো না কোনো রোগে আক্রান্ত। তাই আমরা যদি নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারি তাহলে আমাদের রোগ হবে না। তাই পার্টনার ফিল্ড স্কুল কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি নিরাপত্তা ও লাভজনক কৃষি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়ার জন্য এই স্কুল বা কেন্দ্রগুলো গঠন করা হয়েছে। এই আয়োজনে মূলত নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষিকে বাণিজ্যিকভাবে লাভজনক করা মূল উদ্দেশ্য।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার মুক্তা মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো: মামুনুর রহমান,স্বাগত বক্তা হিসেবে উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, কোটালীপাড়া সমবায় অফিসার এস এম শরিফুল সহ প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে পার্টনার কংগ্রেসে কৃষক-কৃষাণীরা কোন ফলে কোন পুষ্টি আছে এবং গানে গানে উত্তম কৃষি তুলে ধরেন।

কংগ্রেসে কৃষক-কৃষাণী, গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তিসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।