সাদুল্লাপুরে ডিজেলে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার বিকেলে বাড়ির বারান্দায় খেলার সময় দুর্ঘটনাটি ঘটে।

শামীম সরদার, সাদুল্লাপুর (গাইবান্ধা)

Location :

Sadullapur
সাদুল্লাপুরে ডিজেলে ডুবে শিশুর মৃত্যু
সাদুল্লাপুরে ডিজেলে ডুবে শিশুর মৃত্যু |নয়া দিগন্ত

গাইবান্ধার সাদুল্লাপুরে অর্ধকাটা ড্রামে মজুদ রাখা ডিজেলে পড়ে আরাফ প্রামাণিক নামে (৩) এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার ভোর বেলা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এর আগে, মঙ্গলবার বিকেলে বাড়ির বারান্দায় খেলার সময় দুর্ঘটনাটি ঘটে।

শিশু আরাফ প্রামাণিক উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের ট্রাক মালিক আশিকুর রহমান বাবু প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের ট্রাক মালিক আশিকুর রহমান বাবু প্রামাণিক গাড়ির জন্য বারান্দায় অর্ধকাটা প্লাস্টিকের ড্রামে প্রায় ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করেছিলেন। খেলার একপর্যায়ে আরাফ প্রামাণিক ওই ড্রামে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে আজ (বুধবার) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মেহেদী হাসান একরামুল বলেন, ওই স্থানে ডিজেলে ডুবে আহত আরাফ প্রামাণিক নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (বুধবার) সকালে শিশুটির লাশ গ্রামের বাড়িতে পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, ডিজেলে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনাটি লোকমুখে শুনেছি। এ ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক।