সিলেটে এসএমপির অভিযানে ৩২ ঘণ্টায় আটক ৮০

সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযানে ৩২ ঘণ্টায় ৮০ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে এসএমপির অভিযানে ৩২ ঘণ্টায় আটক ৮০
সিলেটে এসএমপির অভিযানে ৩২ ঘণ্টায় আটক ৮০ |নয়া দিগন্ত

সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযানে ৩২ ঘণ্টায় ৮০ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

মঙ্গলবার (২৪ মার্চ) এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদ মঞ্জুরুল আলম জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

২২ মার্চ দিবাগত রাত ১২টা থেকে ২৪ মার্চ সকাল ৮টা পর্যন্ত ৩২ ঘণ্টায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি, চোরাচালানকারীসহ মোট ৮০ জনকে আটক করা হয়।

এসএমপি সূত্র জানায়, ২২ মার্চ দিবাগত রাত ১২টা থেকে ২৩ মার্চ দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযানে ৪৯ জনকে আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে বিভিন্ন মামলার ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।

কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে, মেট্রো অধ্যাদেশ অনুযায়ী নগরীর বিভিন্ন এলাকা থেকে ৩৮ জনকে ও নিয়মিত মামলাসহ তদন্তে সন্দেহভাজন হিসেবে আরো চারজনকে আটক করা হয়।

এদিকে, ২৩ মার্চ দিবাগত রাত ১২টা থেকে ২৪ মার্চ সকাল ৮টা পর্যন্ত আট ঘণ্টার অভিযানে আরো ৩১ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি, সাতজন মাদকসেবী, ১০ জন সন্দেহভাজন ব্যক্তিসহ নিয়মিত ও পুরোনো মামলায় আরো ১১ জনকে আটক করা হয়।