উজিরপুরে দোকান ঘরে আগুন, ১০ লাখ টাকার ক্ষতি

এলাকাবাসী ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই দুলালের দোকান পুড়ে যায়।

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)

Location :

Wazirpur
পুড়ে যাওয়া দোকান
পুড়ে যাওয়া দোকান |নয়া দিগন্ত

বরিশালের উজিরপুরে আগুন লেগে পুড়ে গেছে একটি দোকান ঘর। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দুলাল হাওলাদার।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে ।

দুলাল উপজেলার শোলক ইউনিয়নের দক্ষিণ শোলক বটতলা এলাকার মরহুম জব্বার হাওলাদারের ছেলে।

স্থানীয় বাসিন্দা কামাল তালুকদার বলেন, ‘শনিবার রাত সোয়া ১টার দিকে দক্ষিণ শোলক বটতলা এলাকার এক দোকানের চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই দুলালের দোকান পুড়ে যায়। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দুলাল হাওলাদার বলেন, ‘আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। জীবিকার আশ্রয়টুকু শেষ হয়ে গেল। সরকারি সাহায্য চাই ।’