মিরসরাইয়ে অভিযানে ভারতীয় শাড়ি উদ্ধার

মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৮০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
অভিযানে উদ্ধার করা ভারতীয় শাড়ি
অভিযানে উদ্ধার করা ভারতীয় শাড়ি |নয়া দিগন্ত

মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৮০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বারইয়ারহাট পৌরসভার এসএ পরিবহন সংলগ্ন খোলা জায়গা থেকে এসব শাড়ি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) হান্নান আল মামুন ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থলে থাকা ছয়টি বস্তা তল্লাশি করে প্রতিটি বস্তায় ৩০ পিস করে মোট ১৮০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে শাড়িগুলো সেখানে মজুদ করা হয়েছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, উদ্ধারকৃত শাড়িগুলো জব্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।