২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মিঠাপুকুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এক আলোচনা সভা মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মো: পারভেজের সভাপতিত্বে সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বি এনপির সভাপতি অধ্যাপক গোলাম রাব্বানী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান, মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা: আব্দুল হালিম (লাবলু) বক্তব্য দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অর্পনা রানী, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তাহের, অ্যাকাডেমি সুপার তাসরিন আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী আজিজুল ইসলাম প্রমুখ।



