মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
আল্লাহর রহমত হলে আমার নেতা দলের চেয়ারপারসন তারেক রহমান সিদ্ধান্ত নেবেন। আমি অতীতেও কোনো কিছু চাইনি এখনো চাইবো না। এটা উনাদের উপর নির্ধারিত। আমাকে কোনও দায়িত্ব দিলে, সততার সাথে, নিষ্ঠার সাথে পালন করবো।
নেত্রকোনা-৪ মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার পর শনিবার নিজ এলাকা মদনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন, লুৎফুজ্জামান বাবর।
তিনি আরো বলেন, আমার নেতা তারেক রহমান সাহেব, নির্বাচনের আগে জনগণের কাছে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তৌফিক দান করলে, সব প্রতিশ্রুতি চেয়ারপারসন ও আমরা যাতে বাস্তবায়ন করতে পারি।
তিনি ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা নিয়ে আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট।
তিনি নির্বাচিত হওয়ার পর থেকে তাকে স্বরাষ্ট্র মন্ত্রীত্ব দেয়ার দাবিতে সোচ্চার এলাকাবাসী।



