চৌদ্দগ্রামে ৩ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সুবিধাবঞ্চিত তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী এবং কর্মজীবীদের মাঝে চারটি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সিরাজুল ইসলাম ফরায়েজী, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

Location :

Cumilla
সুবিধাবঞ্চিত তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
সুবিধাবঞ্চিত তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ |নয়া দিগন্ত

ব্যাংকিং সেক্টরে কর্মরত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র উদ্যোগে ও সংগঠনের আজীবন সদস্য এবং পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমানের আর্থিক সহযোগিতায় সুবিধাবঞ্চিত তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও কর্মজীবীদের মাঝে চারটি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে আটগ্রামস্থ ডলি রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও এতিম ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল করেছে সংগঠনটি।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফি মজুমদারের সভাপতিত্বে ও সংগঠনের সমন্বয়ক এস এম হাবিব মহসিন সুধনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ইভিপি এ কে এম শহিদুল হক খন্দকার, অগ্রণী ব্যাংকের সাবেক জিএম মোহাম্মদ কামরুজ্জামান, ওয়ান ব্যাংকের এসইভিপি মো: নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন খান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের এভিপি কাজী মো: ইলিয়াছ, অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আগা আজিজুল ইসলাম চৌধুরী, ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ এবং সিটিজেন ব্যাংকের কর্মকর্তা এস এন ইউসুফ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটিকে ব্যাংকিং সেক্টর তথা চৌদ্দগ্রামের উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে সবসময় নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করে। পাশাপাশি সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ঐক্য-ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, পেশাগত উন্নয়ন, সহযোগিতার মনোভাব ও মানবসেবার ব্রত নিয়ে সামনে এগিয়ে যাবার আহ্বান জানান।

সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় অরাজনৈতিক সেবামূলক পেশাজীবী সংগঠন হিসেবে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি তার অভিষ্ট লক্ষ্য অর্জনে সামনে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।