৩ চালকের বিরুদ্ধে মামলা

তেলের জন্য নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক অবরোধ

নওগাঁর মান্দা উপজেলায় পেট্রোল না পেয়ে নওগাঁ রাজশাহী আঞ্চলিক মহাসড়কের শাপলা ফিলিং স্টেশন এলাকায় অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ)

Location :

Manda
তেলের জন্য নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক অবরোধ, ৩ চালকের বিরুদ্ধে মামলা
তেলের জন্য নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক অবরোধ, ৩ চালকের বিরুদ্ধে মামলা |নয়া দিগন্ত

নওগাঁর মান্দা উপজেলায় পেট্রোল না পেয়ে নওগাঁ রাজশাহী আঞ্চলিক মহাসড়কের শাপলা ফিলিং স্টেশন এলাকায় অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার শাপলা ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে বাবু সরদার (২৪), সোহেল রানা (২৮) ও আলমগীর হোসেন (৩৭) নামে তিনজনকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে শাপলা ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ করা হবে এমন খবরে ভোররাত থেকেই মোটরসাইকেলের দীর্ঘ সারি পড়ে যায়। সকাল থেকে স্টেশন কর্তৃপক্ষ তেল বিতরণ শুরু করলেও দুপুরের দিকে তেল শেষ হয়ে যায়। এতে ক্ষুব্ধ কিছু চালক বিক্ষোভে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করেন।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা তাদের মোটরসাইকেলের রেজিস্ট্রেশনসহ ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট প্রদর্শনে ব্যর্থ হন। পরে তাদের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দায়ের করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, আটক ব্যক্তিদের মোটরসাইকেলে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও তারা তেল না পাওয়ার অজুহাতে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে তাদের সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ জানান, প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।