ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের এক যুবদলকর্মীকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে ইউনিয়ন কৃষকদলের সভাপতি আমিনুল হককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক শেখ আবদুল গণি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত সোমবার রাতে ধলিয়া ইউনিয়নের যুবদলকর্মী দেলোয়ার হোসেন চৌধুরীকে কৃষকদল নেতা আমিনুল হকের নেতৃত্বে অপহরণ করে নগদ ১ লাখ ৪২ হাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় আমিনুল হককে জড়িয়ে সংবাদ সম্মেলনের পর জেলা কৃষকদলের নেতৃবৃন্দ তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।



