সারজিস আলমকে ইসলামী আন্দোলনের সমর্থন

জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে (আটোয়ারী, তেঁতুলিয়া ও সদর উপজেলা) নিজেদের কোনো প্রার্থী না থাকায় ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমকে সমর্থন দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Panchagarh
সারজিস আলমকে ইসলামী আন্দোলনের সমর্থন
সারজিস আলমকে ইসলামী আন্দোলনের সমর্থন |নয়া দিগন্ত

জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে (আটোয়ারী, তেঁতুলিয়া ও সদর উপজেলা) নিজেদের কোনো প্রার্থী না থাকায় ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমকে সমর্থন দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সমর্থনের বিষয়টি নিশ্চিত করেন ইসলামী দলটির পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক।

এর আগে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে বৈঠক করেন সারজিস আলম। বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীরা তাকে সমর্থনের বিষয়ে জানান।

ইসলামী আন্দোলনের কয়েকজন নেতার সাথে কথা বলে জানা গেছে, পঞ্চগড়-১ আসনে ইসলামী আন্দোলনের কোনো প্রার্থী না থাকায় নীতিনিষ্ঠ ও জনবান্ধব রাজনীতির স্বার্থে তারা জুলাই আন্দোলনের অগ্রনায়ক সারজিস আলমের প্রতি সমর্থন দিয়েছেন। যেহেতু তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, এজন্য এই আসনে সারজিস আলমের শাপলা কলি প্রতীকের পক্ষেই তারা স্বতস্ফূর্তভাবে কাজ করবেন।

পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ সুলতান মাহমুদ বলেন, ‘পঞ্চগড়-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রার্থী নেই। এজন্য জুলাই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে সমর্থন দেয়া হয়েছে। কেন্দ্রীয় এবং ঊর্ধ্বতন নেতাদের নির্দেশনা অনুযায়ী আমরা তার পক্ষেই কাজ করছি।’