নলডাঙ্গায় বিশ্ব চিন্তা দিবস উপযাপন

রোববার (২২ ফেব্রুয়ারি) উপজেলার বুড়িরভাগ উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন নলডাঙ্গার উদ্যোগে দিবসটি পালন করা হয়।

Location :

Natore
নাটোরের নলডাঙ্গায় কেক কেটে  বিশ্ব চিন্তা দিবস উদযাপন করা হয়
নাটোরের নলডাঙ্গায় কেক কেটে বিশ্ব চিন্তা দিবস উদযাপন করা হয় |নয়া দিগন্ত

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

নাটোরের নলডাঙ্গায় বিশ্ব চিন্তা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) উপজেলার বুড়িরভাগ উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন নলডাঙ্গার উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় কমিশনার, গার্লস গাইড কমিটির সদস্যসহ শিশু-কিশোররা উপস্থিত ছিলেন। বিশ্ব গার্ল গাইড ও গার্ল স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এবং বিশ্ব চিফ গাইড লেডি ওলেভ ব্যাডেন পাওয়েলের জন্মদিন উপলক্ষে প্রতি বছর এ দিনে বিশ্বজুড়ে ভ্রাতৃত্ববোধ ও সচেতনতা দিবসটি পালিত হয়। ১৯২৬ সাল থেকে এ দিনে মেয়েরা বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় অনুপ্রেরণা গ্রহণ করে।

এ দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের গার্ল গাইড ও স্কাউটরা নিজেদের সমস্যা নিয়ে চিন্তা করে এবং ভালো কাজের মাধ্যমে বিশ্বকে আরও সুন্দর করার শপথ নেয়। বিশ্বব্যাপী গার্ল গাইড ও গার্ল স্কাউটদের ভ্রাতৃত্ববোধ উদযাপন, লিঙ্গসমতা, পরিবেশ ও বৈশ্বিক নানা সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কমিশনার মোছা. আরজুমান বানু, সংগঠনের সাধারণ সম্পাদক মোছা. আর্জিনা আক্তার, কোষাধ্যক্ষ মোছা. মাহাবুবা আক্তার, যুবনেত্রী মোছা. শারমিন সুলতানা, সদস্য মোছা. শারমিন আক্তার, আসমা খাতুন, সাবিনা ইয়াসমিনসহ অন্যান্যরা।