কুমিল্লায় ভারতে পাচারকালে কোটি টাকার চিংড়ির রেনু জব্দ

এ সময় ট্রাক তল্লাশি করে এক কোটি ২০ হাজার টাকা মূল্যের চিংড়ি মাছের রেনু পোনা জব্দ করা হয়। আইনিপ্রক্রিয়া শেষ করে জব্দ রেনু পোনা কাস্টমসে জমা করা হয়েছে।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
কুমিল্লায় মাছের রেনু জব্দ করেছে বিজিবি
কুমিল্লায় মাছের রেনু জব্দ করেছে বিজিবি |নয়া দিগন্ত

কুমিল্লায় ভারতে পাচারকালে চিংড়ি মাছের রেনু পোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পোনার মূল্য এক কোটি ২০ হাজার টাকা। তবে অভিযানে চোরাকারবারিদের আটক করা সম্ভব হয়নি।

বুধবার (২৮ মে) ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, গোপন সংবাদে বিজিবির একটি টহল দল মঙ্গলবার রাতে চাঁনপুর এলাকায় অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা মাছের ট্রাক ফেলে পালিয়ে যায়।

এ সময় ট্রাক তল্লাশি করে এক কোটি ২০ হাজার টাকা মূল্যের চিংড়ি মাছের রেনু পোনা জব্দ করা হয়। আইনিপ্রক্রিয়া শেষ করে জব্দ রেনু পোনা কাস্টমসে জমা করা হয়েছে।