কুমিল্লায় লাকসাম-মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল

কুমিল্লায় লাকসাম-মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) কুমিল্লার ইবনে তাইমিয়া কনভেনশন হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লায় লাকসাম-মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল
কুমিল্লায় লাকসাম-মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ইফতার মাহফিল |নয়া দিগন্ত

কুমিল্লায় লাকসাম-মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) কুমিল্লার ইবনে তাইমিয়া কনভেনশন হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

লাকসাম-মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম।

প্রধান অতিথির বক্তব্যে এ টি এম মাছুম বলেন, রহমত, বরকত ও নাজাতের পরিপূর্ণতা নিয়ে বছরে একবার মাহে রমজান আমাদের মাঝে আসে। আমরা যদি মাসটিকে পূর্ণ মর্যাদার সাথে পালন করতে পারি, তাহলে তা আমাদের মুক্তির উপলক্ষে পরিণত হতে পারে।

তিনি বলেন, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার যে সব নাগরিক কুমিল্লায় বসবাস করেন, তাদের প্রিয় সংগঠন লাকসাম-মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম। এ জাতীয় সংগঠনগুলোর মাধ্যমে পরস্পর ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম-মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সেক্রেটারি মোহাম্মদ হোসাইন, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাশার, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবী, কুমিল্লা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) সাবেক সুপারিনটেনডেন্ট হারুনুর রশিদ ভূঁইয়া ও কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর সাবেক পরিচালক আবদুল খালেক মোল্লা।

এতে মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল বাতেন মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম, লাকসাম উপজেলা জামায়াতের সেক্রেটারি জোবায়ের ফয়সাল ও মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়েজুর রহমান বক্তব্য রাখেন।

ইফতার মাহফিলে কুমিল্লায় বসবাসরত লাকসাম -মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।