জাফলংয়ে নির্বাচনী সভায় বক্তারা

ব্যানার-ফেস্টুন ছিড়ে ও ভয় দেখিয়ে দাঁড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না

‘পাথর কোয়ারি বন্ধ করে এ জনপদের মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। আগামীতে ১১ দল বিজয়ী হলে জাফলং পাথর কোয়ারি খুলে দেয়া হবে। আমরা বিজয়ী হলে চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসব।’

Location :

Gowainghat
প্রধান বক্তার বক্তব্য রাখছেন বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি আলী হাসান উসামা
প্রধান বক্তার বক্তব্য রাখছেন বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি আলী হাসান উসামা |ছবি : নয়া দিগন্ত

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সিলেট ৪ আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীনের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তারা বলেছেন, ব্যানার-ফেস্টুন ছিড়ে আর ভয় দেখিয়ে দাড়িপাল্লার বিজয় আটকানো যাবে না। দাঁড়িপাল্লা এ জনপদের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি এ জনপদের মানুষ অধীর আগ্রহে বসে আছে। জনগণ তাদের রায় প্রদান করবে। হুমকি হামলা মামলার ভয় আর চাঁদাবাজি করে দাঁড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না।

সমাবেশে বক্তারা আরো বলেন, পাথর কোয়ারি বন্ধ করে এ জনপদের মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। আগামীতে ১১ দল বিজয়ী হলে জাফলং পাথর কোয়ারি খুলে দেয়া হবে। আমরা বিজয়ী হলে চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসব।

গোয়াইনঘাটের জাফলং বাজার সংলগ্ন মাঠে নির্বাচনী জনসভাটি অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট মুরব্বি আব্দুল হাকিমের সভাপতিত্বে ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি শাকিব আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি আলী হাসান উসামা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল হোসেন, গোয়াইনঘাট উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী শরীফ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির ডাক্তার আব্দুন নুর, নায়েবে আমির মাওলানা ফয়েজ আহমদ, ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সল আহমদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিসবাহ উদ্দিন, আব্দুর রহমান, ইউনিয়ন জামায়াতের সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, এনসিপি নেতা ডাক্তার মরতূজা, ডাক্তার শফিক আহমদ, ইউনিয়ন ছাত্র শিবিরের সেক্রেটারি মারুফ খান প্রমুখ।