সিলেট জেলা বিএনপি সভাপতির সাথে ভারতীয় সহকারী হাই কমিশনারের সাক্ষাৎ

আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস |নয়া দিগন্ত

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে সিলেটের একটি স্থানীয় হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও মতবিনিময় হয়।

আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।