হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লাদিয়া চক এলাকা থেকে মো: রাহুল মিয়া (১৩) নামে এক কিশোর গত ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছে।
সে ওই এলাকার বাসিন্দা মো: আলাউদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ দুপুর ২টার দিকে রাহুল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর থেকে স্বজনরা সম্ভব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ রাহুলের উচ্চতা প্রায় ৪ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, চুলকালো ও ছোট, ওজন আনুমানিক ২৮ কেজি। নিখোঁজের সময় তার পরনে ছিলো হলুদ গেঞ্জি ও নীলপ্যান্ট।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং কিশোরকে উদ্ধারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে শায়েস্তাগঞ্জ থানা, র্যাব-৯ সিপিসি শায়েস্তাগঞ্জ ক্যাম্প অথবা তার বাবার মোবাইল নম্বরে (০১৭১৯-২১৩৮৩৯) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।



