চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা

প্রাইভেট পড়ার জন্য শিশুটি প্রতিবেশী এক সহপাঠিকে ডাকতে যায়। এ সময় পরিমল শিশুটিকে ঘরে নিয়ে দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে।

Location :

Chitalmari
ধর্ষক পরিমল ভক্ত
ধর্ষক পরিমল ভক্ত |নয়া দিগন্ত

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের চিতলমারীতে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত (৪৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) ওই শিশুটির বাবা এ মামলা করেন।

অভিযুক্ত পরিমল উপজেলার ঝালোডাংগা গ্রামের পরলোকগত গিরিশ চন্দ্র ভক্তের ছেলে।

চিতলমারী থানার ওসি (অপারেশন) রোকেয়া খানম এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ওই শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। রোববার দুপুরে প্রাইভেট পড়ার জন্য শিশুটি প্রতিবেশী এক সহপাঠিকে ডাকতে যায়। এ সময় পরিমল শিশুটিকে ঘরের নিয়ে দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় পরে শিশুটির বাবা থানায় অভিযোগ করেন।

ওসি (অপারেশন) রোকেয়া খানম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পরিমলকে আটক করে। এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি ধর্ষণ মামলা করা হয়। মামলার আসামিকে আদালতে এবং ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতেল পাঠানো হয়েছে।