দশমিনায় মাদক কারবারি গ্রেফতার

শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ইমরান ওই গ্রামের মরহুম মোতাহার হাওলাদারের ছেলে।

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Dashmina

পটুয়াখালীর দশমিনায় ১০০ পিস ইয়াবাসহ ইমরান হাওলাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ইমরান ওই গ্রামের মরহুম মোতাহার হাওলাদারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলামের নেতৃত্বে দক্ষিণ দাসপাড়া নতুন বাজার কালভার্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে যাওয়ার পথে ইমরান হাওলাদারকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে রোববার আদালতে পাঠানো হবে।