বরগুনায় জুলাই শহীদ পরিবারের সাথে দেখা করলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

‘যারা মারা গেছে তারা একটা নতুন দেশ চেয়েছিল। সেটা তৈরি করার জন্যই আমরা সেই কাজ করতেছি। সারাদেশে ২৪ এর গণঅভ্যুত্থানে যে শহীদ পরিবার আছে তারা আমাদের পরিবার। সবমিলিয়ে আমরা সবাই এক পরিবার।’

গোলাম কিবরিয়া, বরগুনা

Location :

Barguna
বরগুনায় জুলাই শহীদ পরিবারের সাথে দেখা করলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা
বরগুনায় জুলাই শহীদ পরিবারের সাথে দেখা করলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা |নয়া দিগন্ত

বরগুনায় আরডিএফ টাওয়ারে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

সোমবার রাতে তারা এ শহীদ পরিবারের সদস্যদের নিয়ে কথা বলেন। এর আগে তারা দেশ গড়তে জুলাই পদযাত্রাও করেন।

জানা যায়, জুলাই আন্দোলন চলাকালীন ঢাকায় বরগুনার শহীদ পরিবারের সদস্যদের সার্বিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা-কর্মীরা। এ সময় পরিবারগুলোর পাশে থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন এ নেতারা।

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘যারা মারা গেছে তারা একটা নতুন দেশ চেয়েছিল। সেটা তৈরি করার জন্যই আমরা সেই কাজ করতেছি। সারাদেশে ২৪ এর গণঅভ্যুত্থানে যে শহীদ পরিবার আছে তারা আমাদের পরিবার। সবমিলিয়ে আমরা সবাই এক পরিবার। শহীদদের আত্মত্যাগ কোনো কিছু দিয়েই ক্ষতি পূরণ হবে না। টাকা-পয়সা কোনো কিছু দিয়েই হবে না। তারপরও সরকারের দায়িত্ব আর্থিক এবং রাজনৈতিক নিরাপত্তার কিছু উদ্যোগ ইতোমধ্যে নেয়া হয়েছে। আমরা চাই সরকার দ্রুত সময়েতা বাস্তবায়ন করবেন।’

এছাড়া যে কোনো প্রয়োজনে বরগুনায় এনসিপির স্থানীয় যারা আছেন তাদের সাথে পরিবারগুলোর যোগাযোগ রাখতেও বলেছেন তিনি।

এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ।