ইসলামী ব্যাংক

পাইকগাছায় সেলফিনের জাল ভাউচারে টাকা উত্তোলনের চেষ্টায় যুবক আটক

খুলনার পাইকগাছায় ইসলামী ব্যাংক শাখা ‘সেলফিন’ অ্যাপের জাল ভাউচার ব্যবহার করে ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলনের সময় নাইমুল হক নামে এক যুবককে আটক করা হয়েছে।

শেখ দীন মাহমুদ, পাইকগাছা (খুলনা)

Location :

Paikgachha
আটক নাইমুল হক
আটক নাইমুল হক |নয়া দিগন্ত

খুলনার পাইকগাছায় ইসলামী ব্যাংক শাখা ‘সেলফিন’ অ্যাপের জাল ভাউচার ব্যবহার করে ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলনের সময় নাইমুল হক নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) ঘটনাটি ঘটেছে পাইকগাছা ইসলামী ব্যাংক শাখায়।

আটক নাইমুল হক বরিশাল জেলার নেছারাবাদ থানার পিরোজপুর গ্রামের মরহুম এনামুল হকের ছেলে।

ব্যাংক কতৃপক্ষ জানা, আটক নাইমুল হক ব্যাংকের ক্যাশ কাউন্টারে দেড় লাখ টাকার একটি সেলফিন ভাউচার জমা দেন। কাউন্টারে কর্তব্যরত কর্মকর্তা ভাউচারটি যাচাই করার সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

প্রতারণায় ধরা পড়ে যাওয়ায় অভিযুক্ত নাইমুল দৌড়ে ব্যাংক থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় উপস্থিত সাধারণ জনতা তাকে ধাওয়া করে ধরে ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার ব্যাবস্থাপক মো: আবু জাফর জানান, প্রতারক যুবক তাদের শাখায় দেড় লাখ টাকার একটি ভাউচার জমা দেন। এ সময় কর্তব্যরত কর্মকর্তা ভাউচারটি যাচাই করার সময় তা জাল বলে নিশ্চিত হন। তাৎক্ষণিক সংশ্লিষ্ট প্রতারক পালানোর চেষ্টা করলে বাজারের লোকজন তাকে ধরে নিয়ে আসে। এরপর তাকে পাইকগাছা থানা পুলিশে সোর্পদ করা হয়।

খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ব্যাংকে উপস্থিত হয়ে অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

পাইকগাছা থানার অফিসার উনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নাইমুল নামে এক যুবককে আটক ও এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।