পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং অংশীজনদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সমন্বিত অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে এ অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান।
অভিযানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শোয়াইব সিদ্দিকীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।
অভিযানে বাজার, ড্রেন এবং সরকারি অফিস সংলগ্ন এলাকায় জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। প্রতিটি বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং জমা পানি অপসারণে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। আমরা মূলত অংশীজনদের দায়িত্ব মনে করিয়ে দিতেই এই সমন্বিত উদ্যোগ নিয়েছি। এছাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে পরিচালনা করা হবে।’



