ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার প্লাটিনাম জুবিলি উদযাপন

‘পুরনো স্মৃতি, হারানো দিন, বন্ধুত্ব থাকুক চিরদিন’-প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জুবিলি উদযাপন করা হয়েছে। প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির আয়োজনে রোববার দিনব্যাপি নানা কর্মসূচি পালিত হয়।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Kurigram
ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার প্লাটিনাম জুবিলি উদযাপন
ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার প্লাটিনাম জুবিলি উদযাপন |নয়া দিগন্ত

‘পুরনো স্মৃতি, হারানো দিন, বন্ধুত্ব থাকুক চিরদিন’-প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জুবিলি উদযাপন করা হয়েছে। প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির আয়োজনে রোববার দিনব্যাপি নানা কর্মসূচি পালিত হয়।

এদিন সকালে মাদরাসা মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দুপুরে মাদরাসার মাঠে আলোচনা সভা, সাবেক শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও দাতা সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। বিকেলে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আলোচনা সভায় মাদরাসার অধ্যক্ষ আলতাফ হোসাইনের সভাপতিত্ব করেন। কুড়িগ্রামের-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মুকুল ও সাবেক শিক্ষার্থী বিএডিসির অবসর প্রাপ্ত প্রধান প্রকৌশলী ইয়াছিন আলী প্রমুখ বক্তব্য রাখেন।

প্লাটিনাম জুবিলিতে আগত নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা বলেন, প্লাটিনাম জুবিলি নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে সেতু বন্ধন তৈরি করেছে। প্রবীণ শিক্ষার্থীদের সাথে নবীন শিক্ষার্থীরা পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে।

অধ্যক্ষ আলতাফ হোসাইন বলেন, ‘ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসা দীর্ঘ ৭৫ বছর যাবত সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। মাদরাসাটিতে বর্তমানে প্রায় ৮০০ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। প্লাটিনাম জুবিলি উদযাপন নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে উদ্বুদ্ধ করবে।’