উল্লাপাড়ায় সাংবাদিকদের ওপর হামলার ১৩ দিন, আসামি গ্রেফতার না হওয়ায় মানববন্ধন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের ১৩ দিন পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

মো: জাকিরুল হাসান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

Location :

Ullahpara
উল্লাপাড়ায় সাংবাদিকদের ওপর হামলার ১৩ দিন, আসামি গ্রেফতার না হওয়ায় মানববন্ধন
উল্লাপাড়ায় সাংবাদিকদের ওপর হামলার ১৩ দিন, আসামি গ্রেফতার না হওয়ায় মানববন্ধন |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের ১৩ দিন পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল উপজেলার বালসাবাড়ী এলাকায় ভারত থেকে অবৈধভাবে আনা হাইব্রিড সিল্ক সুতা গোপনে খালাসের অভিযোগের সত্যতা যাচাই করতে গেলে কয়েকজন সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালায় আলামিন জোয়ার্দ্দার, মনিরুলসহ অজ্ঞাত ১০-১২ জন। এতে দৈনিক শ্যামল বাংলা পত্রিকার প্রতিনিধি তুহিন আলম, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আতাউর রহমান রাজু এবং গ্রীন টিভির প্রতিনিধি আরিফুল ইসলাম আহত হন।

হামলাকারীরা সাংবাদিকদের ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ নষ্ট করে।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় বিচারহীনতার সংস্কৃতি আরো জোরদার হচ্ছে।

তারা প্রশ্ন তোলেন, কার প্রভাবে আসামিরা এখনো ধরা পড়ছে না।

তারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয়, এটি স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি হুমকি। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

এ সময় সাংবাদিকরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এ আর জাহাঙ্গীর, দৈনিক করতোয়ার প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি আতাউর রহমান (রাজু), দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি জাকিরুল হাসান, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি লিখন আহম্মেদ, দৈনিক শ্যামল বাংলার তুহিন আলম, দৈনিক যায় যায় দিনের জাকির হোসেনসহ অনেকে।