চৌগাছায় ঈদ উপলক্ষে মানবিক সহায়তা বিতরণ

আমরা ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করতে চাই : মোসলেহ উদ্দীন

এ সময় ৩১৫ জনকে শাড়ি ও ১৯৮ জনকে বিভিন্ন অংকের নগদ টাকা দেয়ো হয়।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
মানবিক সহায়তা বিতরণ করছেন এমপি ডা: মোসলেহ উদ্দীন ফরিদসহ অন্যরা
মানবিক সহায়তা বিতরণ করছেন এমপি ডা: মোসলেহ উদ্দীন ফরিদসহ অন্যরা |নয়া দিগন্ত

যশোর-২ (চৌগাছা-ঝিগরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দীন ফরিদ বলেছেন, ‘আমরা বাংলাদেশের সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তহবিল থেকে আপনাদের জন্য ঈদের উপহার দেয়া হয়েছে। এ দেশের সকল শ্রেণী পেশার মানুষ ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করতে চাই। নতুন পোশাক সকলের জন্য বয়ে আনুক আনন্দ।’

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে মানবিক সহায়তা বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বনে তিনি।

এ সময় ৩১৫ জনকে শাড়ি ও ১৯৮ জনকে বিভিন্ন অংকের নগদ টাকা দেয়ো হয়।

তিনি আরো বলেন, ‘দেশে নতুন সরকার এ সরকারের হাত ধরে দুর্নীতি ও দখলবাজীসহ সকল অনিয়মকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে আমাদের সম্পদ সীমিত বুকভরা সাধ থাকলেও সাধ্য কম। তাই সরকারের পক্ষ থেকে আপনাকে যতটুকু দেয়া হয়েছে তা উপহারসরূপ।’

তিনি বলেন, ‘আমাদের দেশে সরকারিভাবে যাকাত আদায়ের নিয়ম চালু হলে দেশ অতিদ্রুত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। ধনিক শ্রেণির মানুষ সঠিকভাবে তাদের সম্পদের যাকাত আদায় করলে গরীব তার হক ঘরে বসেই পেতেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসাইন, চৌগাছা থানার ওসি রেজাউল করিম, উপজেলা প্রকল্প কর্মকর্তা সামছুন নাহার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার রহিদুল ইসলাম খান ও মাওলানা গিয়াস উদ্দীন, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, পৌর জামায়াতের সেক্রেটারি ডা: জিল্লুর রহমান ও উপজেলা শিবিরের সাবেক সভাপতি মাওলান আব্দুর রহিম প্রমুখ।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।