বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে খুলশী ক্লাবের অর্থ সহায়তা

ক্লাবের অর্থ সম্পাদক মো: শামসুদ্দিন বলেন, সাম্প্রতিক বন্যায় বাঁশখালীর অনেক মানুষ খুবই কষ্টে জীবনযাপন করছে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে খুলশী ক্লাব বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে।

Location :

Chattogram
বন্যাদুর্গতদের মাঝে খুলশি ক্লাবের পক্ষ থেকে নগদ সহায়তা করা হয়
বন্যাদুর্গতদের মাঝে খুলশি ক্লাবের পক্ষ থেকে নগদ সহায়তা করা হয় |নয়া দিগন্ত

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে নগদ ছয় লাখ টাকা অর্থ সহায়তা বিতরণ করেছে খুলশী ক্লাব।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার শীলকূপ ইউপির একটি প্রাথমিক বিদ্যালয়ে এ সহায়তা বিতরণ করা হয়।

এসময় খুলশী ক্লাবের অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুদ্দিন, ক্রীড়া সম্পাদক নুরুল আবছার, সদস্য জসীম উদ্দীন, সমাজসেবী নাছির উদ্দীন, ক্লাবের ম্যানেজার ইমতিয়াজ ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্লাবের অর্থ সম্পাদক মো: শামসুদ্দিন বলেন, সাম্প্রতিক বন্যায় বাঁশখালীর অনেক মানুষ খুবই কষ্টে জীবনযাপন করছে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে খুলশী ক্লাব বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, এ সহায়তা তাদের সব ক্ষতি পূরণ করতে না পারলেও কিছুটা স্বস্তি দেবে। ভবিষ্যতেও এ ক্লাব যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকবে।