মানিকগঞ্জের ঘিওরে বিশেষ অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ঘিওর বাসস্ট্যান্ড সংলগ্ন কুস্তা এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— কুস্তা এলাকার লিটন মিয়া (৪২), সুমন খান (৩২) ও খোকন (২৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো: মোক্তার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে মোট ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, আটক লিটন মিয়ার বিরুদ্ধে আগে দু’টি ও সুমন খানের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঘিওর থানায় মামলা হয়েছে।



