চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে এমপি ডা. ফরিদের মতবিনিময়

আমি হাসপাতালের কর্মকর্তাদের অনুরোধ করব এ উপজেলার মানুষ যেন স্বাস্থ্যসেবা ভালোভাবে পায়। সেবার মান ঠিক রেখে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে হবে। আমাদের কিছু ঘাটতি আছে। সেই অনুযায়ী আমাদের সীমিত সম্পদ দিয়ে যেন কাজ করতে পারি।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
চৌগাছায় নবনির্বাচিত সংসদ সদস্য ডা.  মোসলেহ উদ্দীন ফরিদ ফুলেল  শুভেচ্ছা জানানো হয়
চৌগাছায় নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ ফুলেল শুভেচ্ছা জানানো হয় |নয়া দিগন্ত

মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সীমিত সম্পদও কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন যশোর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে তিনি এ পরামর্শ দেন।

তিনি বলেন, আমি হাসপাতালের কর্মকর্তাদের অনুরোধ করব এ উপজেলার মানুষ যেন স্বাস্থ্যসেবা ভালোভাবে পায়। সেবার মান ঠিক রেখে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে হবে। আমাদের কিছু ঘাটতি আছে। সেই অনুযায়ী আমাদের সীমিত সম্পদ দিয়ে যেন কাজ করতে পারি। মানুষ যেন সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পায় সে অনুযায়ী দায়িত্বশীলদের কাজ করতে হবে।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। পরে হাসপাতালের সার্বিক পরিবেশ ও সেবার মান সম্পর্কে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।

এসময় হাসপাতালের অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সঙ্কট ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতির বিষয়টি নজরে আনা হলে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন। ১৪ বারের দেশ সেরা এই হাসপাতালের মান ধরে রাখতে মত বিনিময় সভায় সকলেই ঐক্যবদ্ধভাবে সহযোগীতার প্রত্যয় ব্যক্ত করেন। মত বিনিমিয় শেষে ডা.মোসলেহ উদ্দিন ফরিদ হাসপাতাল চত্তরে একটি বকুল ফুলের চারা রোপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, চৌগাছা উপজেলা ১০০ শয্যা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের রূপকার ও যশোর আদ্ব-দ্বীন সকিনা মেবিডক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইমদাদুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি, চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা. নুরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, সহকারি সেক্রেটারি সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহম্মেদ বিশ্বাস, চিকিৎসক-নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

এদিন দুপুরে চৌগাছা পৌরসভায় সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। সেখানে পৌরসভার বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন তিনি । এসময় তিনি বলেন, পৌরবাসী যেন সেবা নিতে কোনো হয়রানির শিকার না হয়। তিনি পৌর প্রশাসক ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুনকে বলেন, পৌরসভার সার্বিক উন্নয়নে তিনি সার্বিক সহযোগীতা করার চেষ্টা করবেন । কিন্তু কোনো প্রকার দুর্নীতি তিনি সহ্য করবেন না।

অনুষ্ঠানে চৌগাছা থানার ওসি রেজাউল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী সির্দ্ধার্থ কুমার কুন্ড, পৌরসচিব মোশাররফ হোসেন, প্রকৌশলী এসএম রুহুল আমিন, ক্যাশিযার কালামুল্লাহ সিদ্দিক, করনির্ধারক শাহিনুর রহমানসহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

বিকালে তিনি উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরে সন্ধ্যায় তিনি পৌর শহরের ৭ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে দলীয় ইফতার মাহফিলে অংশ নিয়ে বলেন, আমি উপজেলার সকল নাগরিকের এমপি। তিনি বলেন, আমি সকলের সাথে থাকবো। সবাই মিলে চৌগাছা পৌর শহরকে একটি উন্নত ও পরিচ্ছন্ন শহর গড়ে তুলবো।