চুয়াডাঙ্গায় কবরস্থানের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

পৌর এলাকার জান্নাতুল মাওলা কবরস্থানের পাশ থেকে ওই বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়।

মনিরুজ্জামান সুমন, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

Location :

Damurhuda
বোমা সাদৃশ্য বস্তু
বোমা সাদৃশ্য বস্তু |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় কবরস্থানের পাশ থেকে একটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার জান্নাতুল মাওলা কবরস্থানের পাশ থেকে ওই বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে পৌর এলাকার জান্নাতুল মওলা কবরস্থানের পাশে একটি বোমা সাদৃশ্য বস্তু দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বোমা সাদৃশ্য বস্তুটি লাল ক্রস টেপ দিয়ে জড়ানো ছিল। সেটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’