চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তার পুরস্কার পেলেন নাহার এগ্রোর রকিবুর

দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে দেশে আমিষের চাহিদা পূরণে অসামান্য অবদান রেখে যাচ্ছে নাহার এগ্রো গ্রুপ। গুণগত মানসম্মত মৎস্যখাদ্য সরবরাহ নিশ্চিত করে দেশের মৎস্য খাতের উন্নয়নে উন্নতমানের ফিড উৎপাদন করে এই পুরস্কার লাভ করেছেন তিনি।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
পুরস্কার গ্রহণ করছেন নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: রকিবুর রহমান টুটুল
পুরস্কার গ্রহণ করছেন নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: রকিবুর রহমান টুটুল |নয়া দিগন্ত

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা পেয়েছেন নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: রকিবুর রহমান টুটুল। ২০২৫-২৬ অর্থবছরে মৎস্যখাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সফল উদ্যোক্তা হিসেবে এ পুরস্কার অর্জন করেন তিনি।

চট্টগ্রামের সার্কিট হাউজে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. মো: জিয়া উদ্দিন ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উপস্থিতিতে এই সম্মাননা প্রদান করা হয়।

জানা গেছে, দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে দেশে আমিষের চাহিদা পূরণে অসামান্য অবদান রেখে যাচ্ছে নাহার এগ্রো গ্রুপ। গুণগত মানসম্মত মৎস্যখাদ্য সরবরাহ নিশ্চিত করে দেশের মৎস্য খাতের উন্নয়নে উন্নতমানের ফিড উৎপাদন করে এই পুরস্কার লাভ করেছেন তিনি।

এর আগে তিনি পোল্ট্রি ও ডেইরি সেক্টরে একাধিক জাতীয় ও আঞ্চলিক পুরস্কারে ভূষিত হয়েছেন।