গফরগাঁওয়ে মাছচাষি মোফাচ্ছেল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

পরকীয়া বিরোধের জেরে মাছচাষি মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেলকে বাড়ি থেকে ফোন করে ফিসারীর সামনে ডেকে নেয়া হয়। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন তপন।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গ্রেফতার হত্যা মামলার প্রধান আসামি তোফাজ্জল হোসেন ওরফে তপন
গ্রেফতার হত্যা মামলার প্রধান আসামি তোফাজ্জল হোসেন ওরফে তপন |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাছচাষি মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেল (৪০) হত্যা মামলার প্রধান আসামি তোফাজ্জল হোসেন ওরফে তপনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন গফরগাঁও থানার এসআই নূরুল ইসলাম।

গ্রেফতার আসামি তোফাজ্জল হোসেন ওরফে তপন পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার সোমপাড়া মড়ল বাড়ি গ্রামের ছিদ্দিক হোসেনের ছেলে।

এর আগে, বুধবার বিকেলে নিহতের বাবা মোজাম্মেল হক এ ঘটনায় গফরগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বাঘবেড় গ্রামে পরকীয়া বিরোধের জেরে মাছচাষি মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেলকে রোববার (২৬ জুলাই) রাতে বাড়ি থেকে ফোন করে ফিসারীর সামনে ডেকে নেয়া হয়। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন তোফাজ্জল হোসেন ওরফে তপন।

পরে স্বজনরা রক্তাক্ত জখম অবস্থায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ জুলাই) বিকেলে তার মৃত্যু হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় প্রধান আসামি তপনকে গ্রেফতার করা হয়েছে। তাকে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো প্রস্তুতি চলছে।