জামালপুরের বকশীগঞ্জে দিনব্যাপী উপজেলা পর্যায়ে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল হাই।
বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ওই মেলা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আসমা উল হুসনা, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা: সাদিয়া আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা রাফিউজ্জামান সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মেলায় উপজেলার ৮টি স্কুল ও ২টি মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।



