কমলগঞ্জে নিসচা’র আয়োজনে দোয়া ও ইফতার

মৌলভীবাজারের কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

Location :

Maulvibazar
কমলগঞ্জে নিসচা’র আয়োজনে দোয়া ও ইফতার
কমলগঞ্জে নিসচা’র আয়োজনে দোয়া ও ইফতার |নয়া দিগন্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ই মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলা চৌমুহনীস্থ নিউ আরিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সড়ক দুর্ঘটনায় আহতদের সুস্থতা, নিহতদের মাগফেরাত এবং মাহে রামাদান শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখা।

নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো: আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা সভাপতি ড. মো: আবু তাহের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মো: আবুল হোসেন ছরোয়ার শোকরানা নান্না, দুরুদ মোহাম্মদ, নিসচা’র পৃষ্ঠপোষক এ কে এম আব্দুস সালাম মাস্টার, কাওছার শোকরানা, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, মুফতি শামসুল ইসলাম লিয়াকত, মাওলানা খালেদ আহমদ শাওক্বী, নিসচা’র সহ সভাপতি মো: মোতাহের আলী বকুল আহমদে, মো: এবাদুর রহমান প্রমুখ।

এ ছাড়াও অন্যদের মধ্যে কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি পিন্টু দেবোনাথ, সাংবাদিক সমিতি কমলগঞ্জ উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ্জা, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো: মোনায়েম খাঁন, নিসচা’র যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান কাউসার রুমেল আহমেদ, খান মোহাম্মদ হোসাইন, সাংবাদিক সাদিকুর রহমান সামু, রুহুল ইসলাম হৃদয়সহ নিসচা’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।