পোরশায় ৪ মাদককারবারি গ্রেফতার

নওগাঁর পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দু‘টি মোটরসাইকেলসহ চার মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Porsha
গ্রেফতার চার মাদককারবারি
গ্রেফতার চার মাদককারবারি |নয়া দিগন্ত

নওগাঁর পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দু‘টি মোটরসাইকেলসহ চার মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কালাইবাড়ী আকিম উদ্দিনের মিষ্টির দোকানের সামনে থেকে ১০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ সাপাহার উপজেলার আলাদীপুর দক্ষিণপাড়ার মজিবুর রহমানের ছেলে তরিকুল ইসলাম তারেককে (২৫) গ্রেফতার করা হয়।

অপরদিকে, একইরাতে উপজেলার ঘাটনগর ইউনিয়নের নোচনাহার মইনুল ইসলামের আমবাগান থেকে ১৯ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দু‘টি মোটরসাইকেলসহ সোমনগর ধামাপুরের ফাগু লাকড়ার ছেলে দিলিপ বাবু (১৯), আইনুলের ছেলে রাশেদুল ইসলাম (২২), ঘাটনগর কাজিপাড়া গ্রামের নুর ছালামের ছেলে নুরুজ্জামান (৩৬) এবং তেলিপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আব্দুল রইচকে (২৬) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে পৃথক দু‘টি মামলা করা হয়েছে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পোরশা থানা এলাকায় তার নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও শাহাব উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৯ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত দু‘টি মোটরসাইকেল ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।