রাসিকের পক্ষ থেকে পুলিশকে ১৫৫ সিসি ক্যামেরা উপহার

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, নগরবাসীর নিরাপত্তা জোরদার ও নাগরিক সেবার মানোন্নয়নে রাসিক ধারাবাহিকভাবে কাজ করছে। নিরাপদ ও শান্তিপূর্ণ রাজশাহী গড়ে তুলতে আরএমপিকে এ সহযোগিতা প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

Location :

Rajshahi
আরএমপি কমিশনারের কাছে সিসি ক্যামেরা হস্তান্তর করছেন রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন
আরএমপি কমিশনারের কাছে সিসি ক্যামেরা হস্তান্তর করছেন রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন |নয়া দিগন্ত

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে নগরবাসীর জীবনকে আরো নিরাপদ ও প্রযুক্তিসহায়ক করে গড়ে তুলতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে (আরএমপি) ১৫৫টি সিসি ক্যামেরা উপহার দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।

রোববার (২৬ জুলাই) দুপুরে আরএমপি কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাসিকের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন আনুষ্ঠানিকভাবে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের কাছে এসব ক্যামেরা হস্তান্তর।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, নগরবাসীর নিরাপত্তা জোরদার ও নাগরিক সেবার মানোন্নয়নে রাসিক ধারাবাহিকভাবে কাজ করছে। নিরাপদ ও শান্তিপূর্ণ রাজশাহী গড়ে তুলতে আরএমপিকে এ সহযোগিতা প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, নগরীর গুরুত্বপূর্ণ স্থানে এসব সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল পর্যবেক্ষণ ও ট্রাফিক ব্যবস্থাপনা আরো উন্নত হবে।

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম এবং আরএমপির উপ-কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলমসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।