কাউখালীতে পুলিশের অভিযানে মাদককারবারি গ্রেফতার

সন্দেহভাজন হিসেবে উপজেলার আসপদ্দি গ্রামের আল আমিনকে তল্লাশি করা হলে তার কাছ থেকে অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সহায়তাকারী সজলকে গ্রেফতার করা হয়।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Kaukhali
ইয়াবাসহ গ্রেফতাররা
ইয়াবাসহ গ্রেফতাররা |নয়া দিগন্ত

পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারি মো: আল আমিন (৩৮) ও তার সহযোগী মোহাম্মদ সজলকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার কাঠালিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এসআই মাসুদ আল মামুনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল কাঠালিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন হিসেবে উপজেলার আসপদ্দি গ্রামের আলমগীর হোসেনের ছেলে আল আমিনকে তল্লাশি করা হলে তার কাছ থেকে অবৈধ পাঁচ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সহায়তাকারী কচুয়াকাটি গ্রামের অস্থায়ী নিবাসী সজলকে গ্রেফতার করা হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইয়াকুব হোসাইন সংবাদমাধ্যমকে বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা এই সাফল্য পেয়েছি।’