ভোলার লালমোহন উপজেলার রামগঞ্জ ইউনিয়নের দক্ষিণ রায়চাঁদ ঈদগাঁ মোহাম্মদিয়া কওমী মাদরাসা থেকে হেফজ বিভাগের এক ছাত্র মো: মাহাবুব (আবির) (১১) নিখোঁজ হয়েছে।
নিখোঁজ মাহাবুব বাউরিয়া, মোহাম্মদ মৌলভীবাড়ি, ধলীগৌরনগর ৩ নম্বর ওয়ার্ডের মরহুম নাছির উদ্দীন ও মা সুরমা বেগমের ছেলে।
ছাত্র নিখোঁজের ঘটনায় উক্ত মাদরাসার পরিচালক মাওলানা মো: আইয়ুব আলী বলেন, ‘প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে আমাদের মাদরাসার হেফজ বিভাগের ছাত্র মো: মাহাবুব মাদরাসা সংলগ্ন লজিন বাড়িতে নাস্তা খাওয়ার জন্য যায়, নাস্তা খেয়ে সে আর মাদরাসায় ফিরে আসেনি। আমরা তাকে খুঁজে না পেয়ে তার বাড়িতে খবর নিয়ে জানতে পারি সে বাড়িতে যায়নি। তার নিখোঁজে আমরা সকলে উদ্বিগ্ন।’
তিনি আরো বলেন, ‘আমরা মাদরাসার পক্ষ থেকে তার নিখোঁজের ঘটনায় লালমোহন থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। কোনো হৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পায় তাহলে নিম্নোক্ত নম্বরে ফোন করে সহযোগিতা করার জন্য অনুরোধ করা গেল।’
পরিচালক মাওলানা মো: আইয়ুব আলী -০১৭৩৮৪৪৩১২৯



