শামা ওবায়েদ ইসলাম

খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে

উপজেলার মানিকদহ ইউনিয়নের বলেরবাগ হতে সোনাখোলা সেতু পর্যন্ত খালের খনন কাজ উদ্বোধন করেন তিনি।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Faridpur
কথা বলছেন শামা ওবায়েদ ইসলাম
কথা বলছেন শামা ওবায়েদ ইসলাম |নয়া দিগন্ত

বাংলাদেশের সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘খাল খননের মাধ্যমে এলাকায় কৃষি বিপ্লব ঘটবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে কৃষিতে যে অগ্রগতি ও শস্য বিপ্লব ঘটিয়েছিলেন তার পথ অনুসরন করে আমরা কৃষিতে বিপ্লব আনতে চাই।’

সোমবার (১৬ মার্চ) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বলেরবাগ হতে সোনাখোলা সেতু পর্যন্ত খালের খনন কাজ উদ্বোধন উপলক্ষে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, ‘বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। সকল দল, মত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা কাজ করব।’

জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘বিএনপির হাত দিয়েই জুলাই সনদ বাস্তবায়ন হবে। জুলাই গনঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা বদ্ধপরিকর।’

তিনি আরো বলেন, ‘বিএনপি যা বলে তাই করে। সরকারের নেয়া কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ড প্রদান করেছে। মাত্র অল্প সময়ের ব্যবধানে খাল খনন কর্মসূচি শুরু করেছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, ‘নির্বাচনের তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়ন শুরু করেছেন। মাত্র এক মাসের মধ্যে সারাদেশব্যাপী একযোগে খাল খনন কর্মসূচি শুরু করেছে। যারা বলেছিলেন ফ্যামিলি কার্ড হবে না, সে ধারণা ভুল প্রমাণিত করে ফ্যামিলি কার্ড চালু করেছে।’

তিনি বলেন, ‘আগামী এপ্রিল মাসের মধ্যে কৃষি কার্ড কৃষকদের মাঝে পৌঁছে যাবে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এবং সাদরুল আলম সিয়ামের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো: নজরুল ইসলাম পিপিএম, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেছ আলী ইসা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আইয়ুব মোল্লা, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান, বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দসহ বিএনপি ও তার অংগসংগঠনের নেতারা।