রানীনগরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নওগাঁর রানীনগরে বজ্রপাতে আক্কাস ফকির (৬০), তারেক (২৫) ও নয়ন তালুকদার (২৬) নামে তিনজনের মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

Location :

Naogaon
ফাইল ছবি

নওগাঁর রানীনগরে বজ্রপাতে আক্কাস ফকির (৬০), তারেক (২৫) ও নয়ন তালুকদার (২৬) নামে তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আক্কাস ফকির পারইল গ্রামের মরহুম আযাদ ফকিরের ছেলে, তারেক একই গ্রামের আমিনুর রহমানের ছেলে এবং নয়ন গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাসেম তালুকদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে আক্কাস ও তারেক জাঠাইল মাঠে কৃষি কাজ করতে যান। দুপুরে হঠাৎ করে বৃষ্টির শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এছাড়া একই সময় গুয়াতা মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে নয়নের মৃত্যু হয়।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।