গাজীপুরে ফ্যাসিস্ট পতনের বর্ষপূর্তিতে দিনব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ জিয়ার গণমুখী রাজনীতির ধারাবাহিকতা বজায় রেখে প্রতিটি কর্মসূচি প্রদান করেন।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
বিএনপির বৃক্ষ রোপণ কর্মসূচি পালন
বিএনপির বৃক্ষ রোপণ কর্মসূচি পালন |নয়া দিগন্ত

জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরের ১৪ ও ৩৬ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৫ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মাজহারুল আলম।

এ সময় তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ জিয়ার গণমুখী রাজনীতির ধারাবাহিকতা বজায় রেখে প্রতিটি কর্মসূচি প্রদান করেন। ফ্যাসিস্টের পতনের বর্ষপূর্তি উপলক্ষেও তিনি রক্তদান, বৃক্ষ রোপণ, ডেঙ্গু সচেতনতা, করোনা প্রতিরোধ কর্মসূচির মতো গণমুখী কর্মসূচি দিয়েছেন।

এলাকার বয়োজ্যেষ্ঠ বিএনপির সদস্য প্রাক্তনশিক্ষক আব্দুল খালেক মাস্টারের মাধ্যমে প্রথম বৃক্ষ রোপণ করে কর্মসূচি শুরু হয়। ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম শিকদারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য এ এইচ সিরাজুল হক।

এছাড়া ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান, ৩৬ নম্বর ওয়ার্ড সভাপতি মো: সোলেমান শাহ, ৩৫ নম্বর ওয়ার্ড সভাপতি জয়নাল আবেদিন তালুকদার, গাছা থানা বিএনপির সাবেক সহসভাপতি আজহারুল ইসলাম খন্দকার, টাঙ্গাইল হাতিয়া ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মো: হায়দার আলী, মহানগর জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক মাফিকুর রহমান সেলিম, গাছা থানা বিএনপির সাবেক দফতর সম্পাদক আলম মাস্টার, গাজীপুর সিটি কলেজের সহকারী অধ্যাপক মো: শরিফুল ইসলাম, ১৪ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি মো: নাজমুল আলম মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।