কুলাউড়ায় ৫ হাজার গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বন বিভাগের উদোগে শনিবার (১৩ জুন) বিকেলে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে একটি নিম প্রজাতির চারা রোপনের মাধ্যমে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন কুলাউড়া আসন থেকে নির্বাচিত এমপি মো: শওকতুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার, কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা ববিন সিংহ, সহযোগী রেঞ্জ কর্মকর্তা প্রতাপ চন্দ্র দেব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মছব্বির আলী, প্রেসক্লাব, কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, মনছড়া বিট কর্মকর্তা মেহেদী হাসান, গাজিপুর বিট কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ।
বনবিভাগ জানায়, ফলজ, বনজসহ বিভিন্ন প্রজাতির ৫ হাজার বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।



