ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কসবা নামক স্থানে শুক্রবার বেলা ১১টার দিকে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক ও যাত্রীসহ দুইজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
গৌরনদী হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ -৫৬-০০৯২) শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কসবা নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী দূরপাল্লার বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-৬৫৫৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস চালক ও যাত্রীসহ দুইজন ঘটনাস্থলে নিহত হন। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



