সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে আনলিমা গার্মেন্টস লিমিটেড নামে একটি গার্মেন্টস কারখানার ডাইং সেকশনে অগ্নিকাণ্ড ঘটেছে।
পরে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কারখানা সূত্রে জানা যায়, আনলিমা গার্মেন্টস লিমিটেডের ডাইং সেকশনের চিমনিতে (ধোয়া নির্গতের পাইপ) রাত ৮টার দিকে এ আগুন লাগে। পরে কারখানার স্টাফরা এবং সাভার ফায়ায় সার্ভিস সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: জাহাঙ্গীর আলম জানান, কাপড় পরিষ্কার করা মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।



