বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ কৃষকের মৃত্যু

বুধবার বিকেলে প্রতিদিনের মতো বাড়ির পাশের ধানক্ষেতে সেচ পাম্প দিয়ে পানি দিতে যান আব্দুল ছাত্তার। এ সময় সেচ পাম্পের মোটর স্পর্শ করতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং অচেতন হয়ে যান।

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

Location :

Jamalpur
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জামালপুর
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জামালপুর |নয়া দিগন্ত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সেচ পাম্প দিয়ে কৃষি জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল ছাত্তার (৭০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ঝালরচর উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল ছাত্তার ওই এলাকার মরহুম হাজী নুরুজ্জামানের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে প্রতিদিনের মতো বাড়ির পাশের ধানক্ষেতে সেচ পাম্প দিয়ে পানি দিতে যান আব্দুল ছাত্তার। এ সময় সেচ পাম্পের মোটর স্পর্শ করতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং অচেতন হয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তাকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।